সংগঠনের ইতিহাস ও লক্ষ্য

সংগঠনের ইতিহাস

এই সংগঠনের নাম ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) BANGLADESH SECRETARIAT REPORTERS FORUM (BSRF)।’ প্রতিষ্ঠাকাল: ২০০৩ সালের ২ মার্চ।

সংগঠনের একমাত্র কার্যালয় থাকবে ঢাকায়, বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে।

এটি একটি অরাজনৈতিক, বেসরকারি, অলাভজনক, গবেষণাধর্মী ও কল্যাণমূলক সংগঠন।

 

সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য

(ক) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংবাদ সংগ্রহে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং টেলিভিশন ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের সাংবাদিক; যারা এই সংগঠনের সদস্য হবেন, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ, পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ, কল্যাণ সাধন ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

(খ) সদস্যদের কল্যাণে একটি তহবিল গঠন ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।

(গ) সংগঠনের স্বার্থ রক্ষা ও উন্নয়নে যাবতীয় দান, অনুদান, প্রকাশনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প এবং সদস্যদের দেওয়া অনুদানের মাধ্যমে তহবিল গঠন করে এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন।